+88 01737 325759
info@poralekha24.com
হোম » লেকচারসমূহ » ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম

১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম

১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। অথবা 

১+২+৩+ – – – – -+n ধারার যোগফল নির্নয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম।


অ্যালগোরিদম

ধাপ-১: শুরু করি।

ধাপ-২: ইনপুট হিসেবে n চলকের মান গ্রহণ করি।

ধাপ-৩: i চলকের মান 1 দ্বারা এবং sum চলকের মান ০ দ্বারা  সূচনা করি।

ধাপ-৪: যদি i n হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৭নং ধাপে যাই।

ধাপ-৫: sum = sum + i নির্ণয় করি।

ধাপ-৬: i চলকের মান 1 বৃদ্ধি করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।

ধাপ-৭: sum চলকের মান প্রদর্শন করি।

ধাপ-৮: শেষ করি।


ফ্লোচার্ট




প্রোগ্রাম

#include<stdio.h>

int main()

{

            int i, n, sum = 0;

            printf("Enter the value of n: ");

            scanf("%d", &n);

              for(i=1;i<=n;i++)

              {

                  sum = sum + i;

            }

            printf("The sum is: %d", sum);

            return 0;

}


আউটপুট

Enter the value of n: 50

The sum is: 1275


মোঃ আবু সাঈদ

মোঃ আবু সাঈদ

প্রভাষক (আইসিটি)

একজন দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তি-বান্ধব আইসিটি শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত। কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল লিটারেসি এবং আধুনিক সফটওয়্যার/হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি এবং বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ। কম্পিউটার নেটওয়ার্কিং, গুগল ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, PHP, C/C++, JavaScript, পাইথন, এইচটিএমএল/সিএসএস সহ বিভিন্ন ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী।

আমাদের সম্পর্কে

Poralekha24.com: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য Lecture Sheet, MCQ/CQ, Presentation ও অনলাইন ও অফলাইন কোচিং সেবা।

কপিরাইট © ২০২৫ - ২০২৬ Poralekha24.com. সকল অধিকার সংরক্ষিত।