+88 01737 325759
info@poralekha24.com
হোম » লেকচারসমূহ » চতুর্থ অধ্যায় পাঠ-১ঃ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই সম্পর্কিত বিভিন্ন টার্ম সমূহ

চতুর্থ অধ্যায় পাঠ-১ঃ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই সম্পর্কিত বিভিন্ন টার্ম সমূহ



ওয়েব
ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বলা হয়। তিনটি  প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-
প্রথমত, HTML (Hyper Text Markup Language)  যার দ্বারা ওয়েবপেইজ তৈরি করা হয়।
দ্বিতীয়ত, HTTP (Hyper Text Transfer Protocol)
তৃতীয়ত, Web browser; যে প্রোগ্রাম সার্ভার থেকে ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে।

ইন্টারনেট
ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা । ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম আরপানেট (Arpanet-Advanced Research Projects Administration Network) দিয়ে যাত্রা শুরু হয়।

ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেইজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেইজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি নির্ধারন করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়। যেমন- Dreamweaver, Photoshop ইত্যাদি।

ওয়েবপেইজ
ওয়েবপেইজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML(Hypertext Markup Language) এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যেকোন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে URL এর মাধ্যমে যেকোন জায়গা থেকে এটি দেখতে পারে। একটি ওয়েবপেইজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও  এবং এনিমেশন ইত্যাদি থাকতে পারে। এখন যে পেইজটি পড়ছো, এটিই একটি ওয়েবপেইজের উদাহরণ।

ওয়েবসাইট
একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত  এক বা একধিক ওয়েবপেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেইজটি প্রদর্শিত হয় তাকে হোম পেইজ বলে।

ওয়েব পোর্টাল
ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার। যেমন – www.bangladesh.gov.bd  হচ্ছে একটি ওয়েব পোর্টাল। যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।

সার্ভার / সার্ভার কম্পিউটার
সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলিতে তথ্য সরবরাহ করে। বিভিন্ন ধরণের সার্ভার রয়েছে। যেমন- ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ফাইল সার্ভার ইত্যাদি। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিস্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার চালায়। উদাহরণস্বরূপ, একটি ওয়েব সার্ভার Apache বা Microsoft IIS সফটওয়্যার চালাতে পারে, যা উভয়েই ইন্টারনেটের সাহায্যে ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস দেয়। একটি মেইল সার্ভার Exim বা iMail সফটওয়্যার চালাতে পারে, যা ইমেল প্রেরণ এবং গ্রহণ করার জন্য SMTP(Simple Mail Transfer Protocol) সেবা প্রদান করে। একটি ফাইল সার্ভার, নেটওয়ার্কে ফাইল শেয়ার করার জন্য Samba সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের বিল্ট-ইন ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে পারে।



ক্লায়েন্ট / ক্লায়েন্ট কম্পিউটার
ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফ্টওয়্যার ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ওয়েব ব্রাউজার (Google Chrome , Opera, Firefox, ইত্যাদি) হলো এক ধরণের ক্লায়েন্ট সফ্টওয়্যার যা ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েবপেইজ প্রদর্শন করে থাকে। ই-মেইল ক্লায়েন্ট মেইল সার্ভার থেকে ই-মেইল প্রদর্শন করে।

আপলোড
নিজের কম্পিউটার হতে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলে।

ডাউনলোড
প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে কোন ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।


ওয়েব ব্রাউজার
যে সফটওয়্যার এর সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে । ওয়েব ব্রাউজারের উদাহরণ – Internet Explorer, Google Chrome, Mozilla Firefox, and Apple Safari ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়।

সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কীওয়ার্ড গুলোর জন্য ওয়েবপেইজ অনুসন্ধান করে এবং সেইসব কীওয়ার্ড ধারণকারী ওয়েবপেইজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে। বর্তমানে গুগল সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন। প্রথম অনুসন্ধান ইঞ্জিনটি “আর্কিকে” বিবেচনা করা হয়, যা এফটিপি ফাইল অনুসন্ধান করতে ব্যবহৃত হত। প্রথম টেক্সট ভিত্তিক সার্চ ইঞ্জিনটি “ভেরোনিকা” হিসাবে বিবেচিত। সার্চ ইঞ্জিনের উদাহরণ- Google, Bing and Yahoo! ইত্যাদি।

মোঃ আবু সাঈদ

মোঃ আবু সাঈদ

প্রভাষক (আইসিটি)

একজন দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তি-বান্ধব আইসিটি শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত। কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল লিটারেসি এবং আধুনিক সফটওয়্যার/হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি এবং বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ। কম্পিউটার নেটওয়ার্কিং, গুগল ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, PHP, C/C++, JavaScript, পাইথন, এইচটিএমএল/সিএসএস সহ বিভিন্ন ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী।

আমাদের সম্পর্কে

Poralekha24.com: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য Lecture Sheet, MCQ/CQ, Presentation ও অনলাইন ও অফলাইন কোচিং সেবা।

কপিরাইট © ২০২৫ - ২০২৬ Poralekha24.com. সকল অধিকার সংরক্ষিত।