+88 01737 325759
info@poralekha24.com
হোম » লেকচারসমূহ » তৃতীয় অধ্যায় পাঠ-৩ঃ সংখ্যা পদ্ধতির রূপান্তর (ডেসিমেল ভগ্নাংশ থেকে যেকোন সংখ্যা পদ্ধতি)

তৃতীয় অধ্যায় পাঠ-৩ঃ সংখ্যা পদ্ধতির রূপান্তর (ডেসিমেল ভগ্নাংশ থেকে যেকোন সংখ্যা পদ্ধতি)

সংখ্যা পদ্ধতিসমূহের মধ্যে পারস্পারিক রূপান্তর
চারটি সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পারিক রূপান্তর করলে আমরা পাই- 


সংখ্যা পদ্বতির রূপান্তর গুলোকে আমরা নিমোক্ত চারটি নিয়মে করতে পারি - 
১. ভাগফল-ভাগশেষ পদ্বতি
২. গুনন পদ্বতি
৩. গুন-যোগ পদ্বতি
৪. বিট গ্রুপিং 

গুনন পদ্বতি
ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে অন্যান্য যেকোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গুনন পদ্বতি ব্যবহার করা হয়।


রুপান্তরের নিয়ম
ভাগফল-ভাগশেষ পদ্বতিতে রুপান্তরের ধাপসমূহ নিম্নরুপঃ
ধাপ-১ঃ ভগ্নাংশটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২/৮/১৬) দিয়ে গুণ করতে হবে।
ধাপ-২ঃ গুণ করার পর প্রাপ্ত গুনফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। (পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে)।
ধাপ-৩ঃ ধাপ-১ এর গুনফলের ভগ্নাংশটিকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২/৮/১৬) দিয়ে গুণ করতে হবে।
ধাপ-৪ঃ গুণ করার পর ধাপ-৩ এর প্রাপ্ত গুনফলের যে পূর্ণ অংশটি থাকবে সেটিকে সংরক্ষণ করতে হবে। (পূর্ণ সংখ্যা না থাকলে 0 রাখতে হবে)।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না গুনফলের ভগ্নাংশটি শুন্য (0)  হয়।
নোটঃ প্রক্রিয়া ৩ থেকে ৪ বার চালানোর পরও যদি ভগ্নাংশটি শুন্য (0) না হয় তাহলে সেটিকে আসন্ন মান হিসেবে ধরে নিতে হবে।
অতঃপর সংরক্ষিত পুর্ণাংশগুলিকে উপর থেকে নিচের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

উদাহরণঃ (0.125)10  কে বাইনারিতে রূপান্তর।

সুতরাং (0.125)10  = (.001)2

উদাহরণঃ (.150)10 কে অক্টালে রূপান্তর।


সুতরাং (.150)10 = (.11463…..)8

উদাহরণঃ (.150)10 কে হেক্সাডেসিমেলে রূপান্তর। 


সুতরাং (.150)10 = (.266…..)16 

নিজে করি
.২৫ কে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল এ রুপান্তর করি।

মোঃ আবু সাঈদ

মোঃ আবু সাঈদ

প্রভাষক (আইসিটি)

একজন দক্ষ, উদ্ভাবনী এবং প্রযুক্তি-বান্ধব আইসিটি শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের বিকাশ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য নিবেদিত। কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল লিটারেসি এবং আধুনিক সফটওয়্যার/হার্ডওয়্যার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞ। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি এবং বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ। কম্পিউটার নেটওয়ার্কিং, গুগল ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশন, PHP, C/C++, JavaScript, পাইথন, এইচটিএমএল/সিএসএস সহ বিভিন্ন ডিজিটাল টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী।

আমাদের সম্পর্কে

Poralekha24.com: স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য Lecture Sheet, MCQ/CQ, Presentation ও অনলাইন ও অফলাইন কোচিং সেবা।

কপিরাইট © ২০২৫ - ২০২৬ Poralekha24.com. সকল অধিকার সংরক্ষিত।